মানিকগঞ্জের হরিরামপুরে যুবদল নেতা মোল্লা শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, লুটপাট ও ঝাড়ু মিছিলের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা ঝাড়ু ও ব্যানার হাতে এই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, অভিযুক্ত যুবদল নেতা মো. মোল্লা শাহীন এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল এবং লুটপাট চালিয়ে যাচ্ছেন। এছাড়া সাধারণ খেটে খাওয়া মানুষের উপর নির্যাতনসহ নানা হয়রানির করে। ঝাড়ু মিছিলটি যখন পদ্মা নদীর ঘাট অভিমুখে যাত্রা করে কিছু দূর অগ্রসর হলে হঠাৎ করেই মিছিলে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের পেছনে মোল্লা শাহীন ও তার অনুসারীরা জড়িত বলে আমাদের ধারণা।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে মিরাজ হোসেন মেম্বারের সঞ্চলনায় বাদল শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার,যুবদল নেতা মোতালেব হোসেনসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, আমরা একটি শব্দ পেয়েছি; তবে সেটি ককটেলের বিস্ফোরণ নয়, চকলেট পটকা হতে পারে। থানার এক থেকে দেড় শ গজ দূরে একটি বোতলের ভেতর থেকে এ রকম কয়েকটি চকলেট পটকা উদ্ধার করা হয়েছে।