মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইব্রাহিম হোসেন (৩৮) নামের এক ওয়্যারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাহাড়িয়া এলাকার ধলপুর-পলাই আটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ইব্রাহিম হোসেন উপজেলার জয়নতলী গ্রামের মুন্সির ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় একজন বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। মহিষমারা ইউনিয়নের ধলপুর-পলাই আটা গ্রামে বিদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক ​ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।