নরসিংদীতে ভূমিকম্প অনুভূত

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটি ৩৬ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ১৭ আগস্টও নরসিংদীতে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। সে সময়ও শিবপুরই ছিল উৎপত্তিস্থল।