ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলছে।
দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।