খালেদা জিয়ার ৮০তমজন্মদিন

কোটালীপাড়ায় এতিমদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক এতিম শিশু শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছেন ছাত্রদল নেতা বাধন নিজামী।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের হাতে কোটালীপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) উন্নতমানের খাবার তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।