সাতক্ষীরায় এই প্রথম মহিলাদের জন্য ঈদের জামাত

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য কেন্দ্রীয় ঈদগা মাঠের সকল  প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদের নামাজ জামাতে আদায় করতে পারবেন। 

জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার জানান, আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এবারে একই সময় কেন্দ্রীয় ঈদগা মাঠ মসজিদ প্রাঙ্গণে মহিলাদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা রয়েছে। 

উক্ত নামাজে ইমামতি করবেন মাওলানা মনিরুল ইসলাম সিরাজী। 

উল্লেখ্য, ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া দ্বিতীয় জামাত আটটায় অনুষ্ঠিত হবে একাডেমী মসজিদ প্রাঙ্গণে, সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।