নড়াইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নড়াইলে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
 
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই ভাই হলেন, ওই গ্রামের মাজেদুল হকের দুই ছেলে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২)।
 
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাঁসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে যাওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
 
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।