মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯জুন) উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে এ গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি।
জমায়েতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, পৌর বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশে পৌর এলাকার শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে জানিয়ে বক্তারা , মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।