দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২২ জুন) প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ ইন বাংলাদেশের আওতায় বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেসে ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
 
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহিন আলম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'কৃষি সমৃদ্ধশালী চুয়াডাঙ্গায় কৃষিতে প্রাচুর্যতা আছে। এ অঞ্চলে যে পরিমান ফল হয়, বিশেষ করে বিদেশী ফল খ্যাত কমলা, আঙ্গুর, মালটা, ড্রাগন। এগুলো আগে উন্নতমানের দোকানগুলোতে বিক্রি হতো, এখন সেগুলো রিক্সাভ্যানে বিক্রি হয়। যা এ অঞ্চলের কৃষিতে একটি ভাল দিক। জমিতে সার প্রয়োগ করে জমির উর্বরা শক্তি যেনো হারিয়ে না যায়, সে ব্যাপারে তিনি কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।’