খুলনায় সবজির বাজারে আগুন, সরবরাহ সংকটে মিলছে না স্বস্তি

খুলনায় এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

রোববার (৫ জুলাই) সকালে শহরের মিস্ত্রিপাড়া, গল্লামারি ও নিউ মার্কেট এলাকায় বাজার ঘুরে যেসব তথ্য পাওয়া গেছে।

বাজারে বিভিন্ন সবজির দামের তালিকা 

শাক-সবজি

টাকা

পটল

৪০ টাকা

কুঁচি

৩০ টাকা

ঢ্যাঁড়স

৪০ টাকা

কাঁচামরিচ

১০০ থেকে ১৫০ টাকা

শসা

৮০ টাকা

পেঁপে ও মিষ্টিকুমড়া

৩০ থেকে ৪০ টাকা

পুঁইশাক

৪০ টাকা

আলু

২৫ টাকা

দেশি পেঁয়াজ

৪০ থেকে ৫০ টাকা

লাউ

প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা

রসুন

৭০ থেকে ১০০ টাকা

 

মাছের বাজার

মাছ

কেজি

রুই

২৫০ থেকে ২৮০ টাকা

কাতলা

২৪০ থেকে ২৫০ টাকা

ভেটকি

৪০০ থেকে ৪৫০ টাকা

পাবদা

৩৫০ থেকে ৪০০ টাকা

ছোট চিংড়ি

৬৫০ থেকে ৮০০ টাকা

টাকি

২২০ থেকে ২৫০ টাকা

তেলাপিয়া ও পাঙাশ

১৮০ থেকে ২০০ টাকা

ট্যাংরা

৬০০ থেকে ৭০০ টাকা

রূপচাঁদা

৪০০ থেকে ৫০০ টাকা

 

মুরগির বাজার

মুরগি

কেজি

ব্রয়লার

১৬০ থেকে ১৭০ টাকা

সোনালি

২৭০ থেকে ২৮০ টাকা

লেয়ার মুরগি

২৮০ থেকে ৩০০ টাকা

ক্রেতাদের অভিযোগ ও প্রতিক্রিয়া

বাজার করতে আসা ক্রেতারা জানান, সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা তাদের দৈনন্দিন খরচে চাপ সৃষ্টি করছে।

তুলনামূলকভাবে মাংসের দাম স্থিতিশীল থাকলেও সবজি ও মাছের দাম বেশি। তার মতে, বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও কিছু বিক্রেতা অতিরিক্ত দাম নিচ্ছেন, তাই নিয়মিত মনিটরিং প্রয়োজন।

বাজারে প্রায়ই দামের ওঠানামা দেখা যায়, ফলে নির্দিষ্ট বাজেট নিয়ে বাজার করা কঠিন হয়ে পড়ে।

সরবরাহ ঘাটতি ও বাজার পরিস্থিতির অস্থিরতার কারণে খুলনার সবজি ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি দেখা দিলেও ব্যবসায়ীরা পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হওয়ার আশা করছেন। তবে ক্রেতারা নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন।