চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুর্নবাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জন্য ১ হাজার ৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলদ এবং ঔষুধী গাছের চারা ২৫ কেজি জৈবসার ও বাঁশের খুটি দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলায় এ অর্থবছরে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।