কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রকৃত উপকারভোগী কৃষকদের মাঝে ৯০টি ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
রোববার (৫ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মো. আবু বকর কৃষকদের হাতে এই স্প্রে মেশিন গুলো তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সময় সাশ্রয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগএ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান এবং উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এসব স্প্রে মেশিন সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তাদের মতে, এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ মাঠপর্যায়ে আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।