ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসুচির আয়োজন করে স্থানীয়রা।
সে সময় ব্যানার ফেস্টুন নিয়ে শৈলকূপা উপজেলার ৬টি ইউনিয়নের কয়েক’শ মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা সহজ হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।