চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানাগেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশ হতে সুবেদার ফিরোজের নেতৃত্বে বিশেষ টহলদল অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৮ জন (মহিলা) বাংলাদেশী নাগরিককে আটক করে।
সুবেদার ফিরোজ জানান, আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।