চুয়াডাঙ্গার দর্শনায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আইটিআর ও কারুবীথির আয়োজনে কিউলিপ ইনিস্টিটিউট অব ট্রেনিং এ্যান্ড রিসার্চের সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, পুথিগত বিদ্যা একটি মানুষকে কর্মক্ষেত্রে পরিপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে সহায়তা করে না। সে কারনে প্রত্যেক মানুষকে গড়ে উঠতে হলে দক্ষতায় পরিপূর্ণতা লাভ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় ১৭০ জন নারী-পুরুষ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নেন।