সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পৌরসভা ও বাজার কমিটির সক্ষমতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো.আব্দুর রবের সভাপতিত্বে অতিথি ছিলেন- সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী। 
রূপান্তর এনজিওর সমন্বয়ক নাসরিন সুলতানা মৌ-এর সঞ্চালনায় বক্তব্য দেন- দোকানদার আব্দুল আলিম, রাশেদুজ্জামান রাশেদ, বিদ্যুৎ বসু প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার শোভাবর্ধনকারী একমাত্র প্রাণ সায়েবের খালটি বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই খালকে বর্জ্য মুক্ত করা সম্ভব। সকলের সহযোগিতায় বর্জ্য মুক্ত হলে এই খালকে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব বলে বক্তারা জানান।

সাতক্ষীরা পৌরসভার বর্জ্য কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, দ্রুত পাকাপোল মোড় থেকে গার্লস স্কুলের সেতু পর্যন্ত জনসাধারণের জন্য ওয়াক ওয়েটি লাইটিং ও বসার স্থান তৈরি করা হবে। এবং ধূমপানমুক্ত এলাকার ঘোষণা করা হবে।