ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর মফিজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম চারদিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিম মরদেহ উদ্ধার করেছে। নিহত মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে তার পরিবার দাবি করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।