সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার যুগিখালী ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের সন্তান।
সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে শিশু আব্দুর রহমান বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।