খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড

খুলনার টাইগার গার্ডেন হোটেলের ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের সব মালামাল পুড়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুণ্ডলী দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আমরা ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের পেয়ে নগরীর বয়রার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানা উপপরিদর্শক (এসআই) আমজাদ বলেন, অগ্নিকাণ্ডে হাতাহতের কোনো ঘটনা ঘটেনি। হোটেলের ৫ম তলার দক্ষিণ পাশের ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন তার ব্যাগটি আগুনে পুড়ে যায়।