ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের নিউ মার্কেট মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে শেষ হয়। গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় তারা এ বিক্ষোভ করেন।
শহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা স্বেছাসোবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ন সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, পরে ছাত্রদলের আহায়ক হাজী আয়ুব আলী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর আলম বাপ্পী, সদস্য সচিব সোহেল রানা, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহায়ক আসিফ মাহাম্মদ রিপন, যুগ আহ্বায়ক শিহাবুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের ওপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাব হত্যা করেছে অবৈধ দখলদার ইসরায়েলি সেনারা।
বক্তারা আরও বলেন, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। তারা এসময় দ্রুত এই হামলা বন্ধের জোর দাবি জানান।
এদিকে, একই ইস্যুতে সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদরাসা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিশনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড় গিয়ে শেষ হয়।
আহছানিয়া মিশন আলিম মাদরাসা ছাত্রদল নেতা হাফেজ আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল চন্দন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গির আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম। যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পলিটেকনিক কলেজের ছাত্রদলের আহ্বায়ক মিজান প্রমুখ।