চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গার সদরে অজ্ঞাত গাড়ির চাপায় রিকশা ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে নয়মাইল বাজারের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুবপুর গ্রামের রিকশা ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদ জমা গ্রামের খন্দকার পাড়ার চাল ব্যবসায়ী গোলাম সরোয়ার (৭০)। 

চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, ফরজের নামাজ চলাকালে মুসল্লির বিকট শব্দ পেয়ে নামাজ শেষে এসে তারা দেখতে পায় অজ্ঞাত গাড়ির চাপায় রিকশা ভ্যানের দুই আরোহী মৃত অবস্থায় সড়কে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।