‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ভুমিমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ মোস্তাক আহমেদ।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি সেবার উপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার।
এ সময় সেখান উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মইন, সদর উপজলা সহকারী কমিশনার (ভুমি) অতীশ সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হাসান আল হাদি, সদর উপজলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমদ বাপী প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই ভুমি মেলা ২৫ মে থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিন দিন ব্যাপী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার স্টল গুলোতে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে