জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার নিমাইমারী এলাকায় বসতঘরে এক নারীকে ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল ইসলাম। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এই ঘটনায় মামলা দায়ের হলে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক জানান, আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিরে বিরুদ্ধে এই রায় দেয়।