মেলান্দহ প্রেসক্লাবের নতুন সভাপতি ইমরান, সম্পাদক রকিব

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবজমিন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মো. ইমরান মাহমুদ সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা মোড় এলাকায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচন ও কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান এবং কোষাধ্যক্ষ ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাণিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মো. রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ ও আলোকিত সকালের রাসেল রানা।

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে স্বচ্ছ সাংবাদিকতা চর্চার লক্ষ্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।