সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার ( ১৩ জুন) দুপুরে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ কর্মসূচির উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ভিপি এডভোকেট শামিম হোসেন, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।