নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর (নগদ অর্থ) অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিহত পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও সহযোগিতা পায়।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার, সাংবাদিক রবিন খানসহ অন্যান্যরা।