নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের নীলচরা পুঠিমারী গ্রামের পারিবারিক কলহের জেরে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনজিল (৬০) ওই গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে।
শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার নীলচরা পুঠিমারী গ্রামের বিলের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার মনজিল বাড়ির পাশে বিলের মধ্যে যান। সেখানে আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সকালে স্থানীয় লোকজন গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ মরদেহের উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।