সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

নাটোরের সিংড়ার শালমারা ধামাইচ ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রাক্তন শিক্ষক ও সাবেক সভাপতিদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৬ জুলাই) মাদ্রাসা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইয়ুব হোসেনের এর সভাপতিত্বে ও আলহাজ্বের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম। 
 
​অনুষ্ঠানে মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক আলহাজ্ব রওশন আলী খান, সহকারী অধ্যাপক আলহাজ্ব নাসির উদ্দিন ক্বারী, সহকারী শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী, এবি. প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন, এবি. শিক্ষক ওসমান আলী এবং সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার, আলহাজ্ব মসলেম আলী ও আলহাজ্ব মোখলেছুর রহমানকে সংবর্ধিত করা হয়।
​শেষে সংবর্ধিত ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।