জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর  প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় ও অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।

​মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।   বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।