রাষ্ট্রদ্রোহের আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগ নেতার করা একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্র জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০১৪ সালে লন্ডনে একটি সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে একই বছরের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিককে সংবাদ প্রকাশিত হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৮ মে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে অব্যাহতি এবং মামলাটি খারিজ করে দেন।