একটিতে বিএনপি বিজয়ী

গাইবান্ধায় ৪টি আসনে জয় পেলো জামায়াত

গাইবান্ধার ৫টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী চারটি এবং বিএনপি একটি আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১২৩টি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি) ৩৭ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৮টি। সবগুলো কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান খান বাবু (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মইনুল হাসান সাদিক (বিএনপি) ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪২ হাজার ৭১২ ভোট পেয়েছেন। তার নিকটতম ডা. আব্দুর রহিম সরকার (জামায়াত) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।
 
গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনে বিজয়ী হয়েছেন মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম ফারুক আলম সরকার (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।