গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্ররগাছা গ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছে।
 
বুধবার(২৯ জুলাই) সকালে এই মর্মান্নিতিক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- ক্ররগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।
 
স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মত বুধবার সকালে তারা আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে বিদ্যুতের তারের উপর গাছটি পড়ে যায়। পরে গাছটি সরানোর সময় আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির, গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।