দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ মাস বয়সের কন্যাশিশু মারিয়া মাহরিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এম আবদুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে ৮টার শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বিরামপুর জনতা ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় তার মা রুমি আক্তার নিহত হন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পৌর শহরের জানতা ব্যাংকের সামনে এসে পৌঁছালে পিছনে থেকে অটোরিকশা মোটরসাইকেলে জোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রুমি ও মারিয়া ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে রুমির মৃত্যু হয়। নিহত রুমির স্বামী বিদেশে ছিলেন। দেশে আসার পরে দাওয়াত খাওয়ার জন্য স্ব পরিবারে রওনা দেন পথি মধ্যে এই সড়ক দুর্ঘটনায় রুমির মৃত্যু হয়। পড়ে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মেয়ে মারিয়া মহারিন মৃত্যু মারা যায়।
এ সময় মেয়ে মারিয়া মাহরিন সহ পরিবারের আরও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বাকী আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।