গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় রবিউল কবির মনুকে সভাপতি এবং মীর্জা শওকত জামানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের আগের কমিটিই পুনর্নির্বাচিত করা হয়েছে। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটি বহাল রাখার সিদ্ধান্ত হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর্জা শওকত জামান।
পুনর্নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু ও মনজুর হাবীব মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী এবং ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, রাহেনুল হক সরকার ও রাসেল কবির।
সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি খোকন আহমেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক, রাসেল কবির, সহসভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ এবং সদস্য এ.এস.এম. রবিউল হাসান (বিপ্লব) ও আব্দুল হান্নান আকন্দ।