আজ শনিবার সুনামগঞ্জ জেলা শহরের একাধিক এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কথা নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসাবে সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।
এ জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা, এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।