একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তারা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা কর্মকর্তারা হলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন আইন কর্মকর্তা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তবে তাদের পদত্যাগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।