শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
রোবিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এরমধ্যে আয়াসকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপরদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি এবং দুই দিন রিমান্ডে পাঠানো হয়েছে।
রোবিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন- সাকিবুল হাসান (১৯), যাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং সুজন মিয়াকে দুই দিনের (১৮) রিমান্ডে পাঠানো হয়েছে।