নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে সাজা ভোগ করা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় চার আইনজীবী আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন।
গত ১২ অক্টোবর সেই আবেদনের শুনানি শেষে জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন আপিল বিভাগ। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। ১৮ অক্টোবর তিনি দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানো হয়।