সাবেক দুই মন্ত্রী ও এক এমপি রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর পৃথক থানার দায়েরকৃত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৭ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। 

এর মধ্যে, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হকের ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামের ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় সোলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।