র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের উদ্ভুত সংকটাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ০৮.৪৫ ঘটিকার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দীরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভিতরে দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ঐ সময় কতিপয় কারাবন্দীরা কারা অভ্যন্তরের লকআপের গেট ভাংচুর করে বের হয়ে ভবনের সিড়িতে থাকা লোহার এ্যংগেল খুলে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারারক্ষীদের উপর আক্রমন করে। এসময় বন্দীরা একত্রিত হয়ে কারা অভ্যন্তরে ভাংচুর দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।
এসময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে তাদের মধ্যে ২৫ জন গুরুতর আহত হয়। তখন ধৃত আসামীসহ কতিপয় আসামীরা একই তারিখ দুপুর আনুমানিক ১৩.০০-১৪.০০ ঘটিকার মধ্যে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে ১৯৯ জন আসামীদের বিরুদ্ধে জিএমপি এর কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ-১৫/০৮/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যপি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১/০৮/২০২৬ ইং তারিখ ১৩.৩০ ঘটিকায় র্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার তিতাস থানাধীন বাতাকান্দি বাজার এলাকা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ মোয়াজ্জেম হোসেন (৩০), পিতা-মোঃ তারা মিয়া, সাং-ছোট কাজরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধান ও আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ডিএমপি ঢাকার মতিঝিল থানার ০১ টি হত্যা মামলা যার নং-৯১(৩)০৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর আসামী। মামলাটি বিচারকার্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীকে মৃত্যুদন্ড সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামী কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকাবস্তায় গত ০৬/০৮/২০২৪ ইং তারিখ ১৩.০০-১৪.০০ ঘটিকার মধ্যে কারাগার থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই আসামী গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।