জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীরা নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারছেন।
ইউনিট ‘বি’ (কলা ও আইন অনুষদ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ইউনিট ‘বি’ (কলা ও আইন অনুষদ)-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল জানতে পারবেন।
এতে আরও উল্লেখ করা হয়, ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম প্রদান করতে হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।