২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী বছরের ১৪ মার্চ শুরু এবং ১৫ এপ্রিল শেষ হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত দেয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।