ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।