চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, কোনো বছরই এত বেশি শিক্ষার্থীর ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেনি।
এবার এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের পর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। সেই আবেদন যাচাই শেষে প্রকাশিত ফলেও নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, পুনর্নিরীক্ষণের পর এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের নজির আগে দেখা যায়নি। চলতি বছরই এ ক্ষেত্রে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।