গুচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

চলতি বছর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে এবার ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরবর্তী সময়ে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে যুক্ত হতে পারে।

ঘোষিত সূচি অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৯ মার্চ। পরদিন ২০ মার্চ নেওয়া হবে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিট এবং আর্কিটেকচার বিভাগের ‘ডি’ ইউনিটের পরীক্ষা। আর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন কবে শুরু হবে এবং আবেদনের প্রক্রিয়া কী হবে-এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।