প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আনোয়ারুল ইসলামকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।