আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন—সে বিষয়েও।
এবারের নির্বাচনকে ঘিরেও সাধারণ ভোটারদের মতোই শোবিজ অঙ্গনের অনেক তারকাও রয়েছেন আলোচনায়। কেউ সরাসরি প্রচারণায় যুক্ত হয়েছেন, কেউ আবার ভোটের দিন কেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন।
তবে দেশের বাইরে অবস্থান করায় কয়েকজন তারকা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলেও জানা গেছে।
তথ্য অনুযায়ী, ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। তবে শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রাজধানীর বারিধারা এলাকার বাসিন্দা, যা ঢাকা–১৭ আসনের অন্তর্ভুক্ত। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় ভোট দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় তিনিও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।
অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকায় বসবাস করেন, যা ঢাকা–১১ আসনের অন্তর্ভুক্ত।
একইভাবে নিকুঞ্জের খিলক্ষেত এলাকায় বসবাস করায় চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা–১৮ আসনের ভোটার।
এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা–১১ আসনের ভোটার এবং শবনম ফারিয়া ঢাকা–৮ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
এদিকে চিত্রনায়িকা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।
অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, আর চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত।
সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।