ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। নতুন জীবনে পা রাখায় এক শুভেচ্ছা বার্তায় শিলাকে ‘দোয়া’ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
শিলাকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন, লাভ শিরিন শিলা। তোমার জন্য খুশি। দোয়া।’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে শিলার বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মহাইমিন সাজিল। তিনি পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়েছে তাদের। সময় নিয়ে ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন করার ইচ্ছা আগেই জানিয়েছেন এই নায়িকা।
বিয়ে প্রসঙ্গে শিলা বলেন, আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি আমরা। এটা একটা মজার স্মৃতি। দীর্ঘ এই সময়টাতে আমরা একে-অপরকে চিনেছি জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
উল্লেখ্য, শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। পরবর্তীতে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। এছাড়া হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে তার।