ঐশীর সঙ্গে প্রেমের কারণেই সংসার ভেঙেছে শুভর!

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় জান্নাতুল ঐশীর। ক্যারিয়ারের পাঁচটি সিনেমার মধ্যে শুভর সঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

যার ফলে শোবিজ অঙ্গন থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় বেশ চর্চা হয় নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে শুভর প্রেমের খবর। প্রেমের কারণেই নাকি নায়কের সংসার ভেঙেছে বলে জানা গেছে।

শুরু থেকেই শুভ-ঐশীর প্রেমের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও সব সময়ই উভয়ই নীরব ছিলেন। তবে সম্প্রতি প্রেমের গুজনে মুখ খুলেছেন নায়িকা।

ঐশী বলেন, সর্বশেষ শুভ ভাইয়ের সঙ্গে তুফান সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে। তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না। ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে, কাজের পর কারও সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। পার্টি কিংবা বিভিন্ন আড্ডায় আমাকে দেখা যায় না। আর পাঁচজন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও। তার থেকে বড় কথা আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।

এই নায়িকা আরও বলেন, একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দূর স্বপ্নেও চিন্তা করতে পারি না যে, আমার জন্য কারও সংসার ভাঙবে। আমি বিশ্বাস করি আপনি যেটা করবেন সেটা ফিরে আসবে। আমি আজ কারও সংসার ভাঙলে অন্য কেউ এসে আমারটা ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না। আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনদিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনদিন কোনো আবেগ কাজ করেনি।

এদিকে দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন নায়ক আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু জান্নাতুল ঐশীর। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। বর্তমানে ঐশীর ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়।