ছোটপর্দায় ফিরছেন মেগান মার্কেল

ছয় বছর পর ছোটপর্দায় ফিরছেন ব্রিটেনের সাবেক ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। তার প্রতিনিধি ভোগ ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন। বর্তমানে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের সঙ্গে তার একটি শো–এর নির্মাণকাজ চলছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মাইকেল স্টিড। তিনি এর আগে অ্যামি জয়ী সিরিজ ‘অ্যান্থনি বোর্ডেন: পার্টস আননোন’ এ কাজ করেছিলেন।

মেগান মার্কেল ‘আমেরিকান রিভেরা অরচার্ড’ নামে একটি নতুন কোম্পানি ঘোষণার কয়েক সপ্তাহ পরেই এই খবর প্রকাশ্যে এল। নতুন কোম্পানির পেটেন্ট আবেদনে তালিকাভুক্ত পণ্য ও পরিষেবাগুলোর মধ্যে রয়েছে- টেবিলওয়্যার, রান্নার বই, টেক্সটাইল, জেলি, মার্মালেড এবং ফলের প্রিজারভেটিভের মতো ভোগ্যপণ্য রয়েছে। অনেকে বলছেন, নতুন কোম্পানি এবং নেটফ্লিক্সের শো–এর সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে। এতে বোঝা যায়, মেগান মার্কেল একটি লাইফ স্টাইল সাম্রাজ্য গড়ার পথে এগোচ্ছেন। সূত্র: সংবাদমাধ্যম ডেডলাইন